প্রবাস

সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনকের সেহরি বিতরণ

মাহে রমযান উপলক্ষ্যে সিলেটের বিভিন্ন স্থানে সেহরি বিতরণ কর্মসুচি পালন করেছে সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকা ইনক।

‘মানুষ মানুষের জন্য’ শ্লোগানে শুক্রবার (২৪ মার্চ) রাতে ফুড ব্যাংকিং টিম সিলেটের সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়।

সংগঠনটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সিলেট সদরের চৌহাট্টা, জিন্দাবাজারসহ নগরীর বিভিন্ন এলাকায় সুবিধা বঞ্চিত শতাধিক মানুষের মাঝে এই সেহরিতে রান্নাকরা খাবার ও বোতলজাত পানীয় বিতরণ করা হয়।

এসময় সিলেট সফররত সিলেট সদর থানা এসোসিয়েশন অফ আমেরিকার সভাপতি আব্দুল মালেক খান লায়েক, সাধারন সম্পাদক আর.সি.টিটো কর্মসুচিতে অংশ নেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension