প্রবাস

নিউ ইয়র্কে ২৩ এপ্রিল শোটাইম মিউজিকের নববর্ষ উদযাপন

নিউ ইয়র্কে শোটাইম মিউজিক বাংলা নববর্ষ উদযাপনের এক ভিন্ন ধারার আয়োজন করতে যাচ্ছে।

প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আসছে ২৩ এপ্রিল (রবিবার) দুপুরে উডসাইডের কুইন্স প্যালেসে এই উৎসব উদযাপিত হবে।

বিজ্ঞপ্তিতে শোটাইম মিউজিক বলেছে, বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপন বাঙালির প্রাচীনতম ঐতিহ্য। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বাংলাদেশে এই নববর্ষ উদযাপন পরিণত হয়েছে সর্বজনীন উৎসবে। বাংলার কৃষিভিত্তিক গ্রামীণ সমাজে নতুন ফসলকে কেন্দ্র করে যে উৎসবের সূচনা, কালক্রমে সেটাই পরিণত হয়েছে নববর্ষ বরণ উৎসবে। শতাব্দীর পর শতাব্দী পার হয়েছে, বহুবার বদল হয়েছে শাসকের, কিন্তু বৈশাখ চিরন্তন উৎসবের রূপে জড়িয়ে রেখেছে বাংলার জনপদকে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন বছর মানেই সবার কাছে নতুনত্বের প্রেরণা, নতুনভাবে জেগে ওঠার কল্পনা। অচেনা অজানার বিরুদ্ধে নতুন করে লড়াই করার স্বপ্ন দেখা।

পুরনো দিনের গ্লানি ভুলে নতুনভাবে সামনে এগিয়ে যাওয়ার তাগিদেই এ দিনটিকে আপন করে নিতে শোটাইম মিউজিক এর এই আয়োজন। আগামী ২৩ শে এপ্রিল ২০২৩ রবিবার দুপুর ৩টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে এই উৎসব উডসাইডের কুইন্স প্যালেসে। সারাদিন ব্যাপী থাকবে জমজমাট নাচ, গান, রকমারী শাড়ী-কাপড় ও জুয়েলারী স্টোর। একই সঙ্গে বিকাল ৪টা থেকে সকলের জন্য পান্তা ইলিশ ভর্তা পরিবেশন করা হবে। অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension