প্রবাস

টেক্সাসের হিউস্টনে ৯৭-৯৯- এর রজত জয়ন্তী উদযাপিত

বাংলাদেশ থেকে ১৯৯৭ সালে এসএসসি এবং ১৯৯৯ সালে এইচএসসি পাশ করে আসা ছাত্রছাত্রীদের ফেসবুক ভিত্তিক গ্রুপ ও সংগঠন ইউএসএ ৯৭-৯৯- এর রজত জয়ন্তী উদযাপিত হলো টেক্সাসের হিউস্টনে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানায়, অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ইউএসর বিভিন্ন স্টেটে ছড়িয়ে থাকা অনেক বন্ধু । এই আয়োজনের প্রধান ছিলেন রুমকি ও রোমানা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএসএ ৯৭/৯৯ বন্ধু রুমকি, শান্তা, অ্যাঞ্জেলা, রোমানা, মেরি, সঞ্চিতা ফারাহ, দিনার, মনিসহ আরো অনেকে।

২০১৮ সালে গড়ে উঠা ইউএসএ ৯৭/৯৯-এর বর্তমান সদস্য সংখ্যা প্রায় চারশ’র বেশি। অ্যাডমিন তানভীর আতাহারী, কাজী সজীব, শামস শাহরিয়ার এবং জামিল সরোয়ার বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনটি দেশে এবং বিদেশে সেবা মূলক কার্যক্রম ছাড়া প্রতিবছর বার্ষিক বনভোজন, ইফতার, ঈদ পুনর্মিলনী, বার বি কিউসহ বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে থাকে। সংগঠনটি ধীরে ধীরে পুরো ইউএসএ জুড়ে পূর্ণতা লাভ করছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension