
যা কিছু তোর চারপাশে আছে
বুকশেলফ
ডেক্সটপ
অজস্র পাণ্ডুলিপি
যা কিছু তোর চারপাশে আছে
নির্বাসিত দিনানিপাত
অসহনীয় কথামালা
একলা নির্ঘুম রাত
যা কিছু তোর চারপাশে আছে
নিরুদ্দেশ হবার বাসনা
দায়বদ্ধতার শেকল
রক্তমাংসের একটা মানুষ
সমস্ত একসঙ্গে প্রচণ্ড ঝড়ে দিগ্বিদিক শূন্য
মায়া যেন চলমান রায়ট
অক্ষত সেই বাবুই পাখির বাসাটা
প’ড়ে থাকে কাঠালগাছের ছায়ায়
পায়ে পায়ে তুই গন্তব্য ছেড়ে অন্য কোথাও
পরিব্রাজক পাখির জীবনেই থিতু ।



