বিনোদনযুক্তরাষ্ট্র

সংসার জীবনের অবসান ঘটাচ্ছেন কেভিন কস্টনার

বিয়ের দীর্ঘ ১৮ বছর পর এসে দাম্পত্য জীবনের অবসান ঘটাতে যাচ্ছেন আমেরিকান অভিনেতা কেভিন কস্টনার ও ক্রিস্টিন বামগার্টনার। বিচ্ছেদের জন্য আবেদন করেছেন ৪৯ বছর বয়সী বামগার্টনার।

পিপল ম্যাগাজিনের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়েছে, কেভিন কস্টনারের প্রতিনিধি এক বিবৃতিতে বলেছেন, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, কেভিন কস্টনারকে এই বিবাহবিচ্ছেদে অংশ নিতে হচ্ছে। কারণ পরিস্থিতি এখন তার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমরা প্রত্যাশা করব, যেহেতু ক্রিস্টিন এবং তাদের সন্তানরা কঠিন সময় পার করছে, সেহেতু এই সময়ে তাদের গোপনীয়তাকে সম্মান করা হবে।

প্রতিবেদন সূত্রে জানা যায়, ক্রিস্টিন বামগার্টনারকে ২০০৪ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন কেভিন কস্টনার। তাদের সংসারে তিন সন্তান রয়েছে। এর মধ্যে দুই ছেলে কেইডেন (১৫) ও হেইস (১৪) এবং অপরজন ১২ বছর বয়সি মেয়ে গ্রেস।

অবশ্য কস্টনারের আগের সম্পর্কগুলোতেও তার চার সন্তানাদি রয়েছে। তারা হলো- অ্যানি ও লিলি নামের দুই মেয়ে এবং জো ও লিয়াম নামের দুই ছেলে। অর্থাৎ সব মিলিয়ে সাত সন্তানের জনক এই মার্কিন অভিনেতা।

প্রসঙ্গত, ১৬ বছর সংসার করার পর ১৯৯৪ সালে অভিনেত্রী সিন্ডি সিলভার সঙ্গে কেভিন কস্টনারের বৈবাহিক জীবনের অবসান ঘটে। এর পরই বামগার্টনারের সঙ্গে দ্বিতীয়বারের মতো গাঁটছড়া বাঁধেন কেভিন কস্টনার।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension