প্রধান খবরবাংলাদেশ

ঢাকার বায়ুর মানে কিছুটা উন্নতি, দূষণে শীর্ষে দিল্লি

আজ শনিবার (৬ মে) সকাল ১০টার দিকে ১১৮ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় নবম স্থানে রয়েছে ঢাকা। এ স্কোরের অর্থ দাঁড়ায় ঢাকার বাতাসের দূষণমাত্রা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’।

একইসময়ে ২৫৬ স্কোর নিয়ে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষ স্থানে রয়েছে ভারতের দিল্লি। ১৯৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। ১৫৩ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়। ১৫২ স্কোর নিয়ে চতুর্থ স্থানে রয়েছে চিলির সান্তিয়াগো। ১৩৯ স্কোর নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা।

এ ছাড়া একইসময়ে একিউআই স্কোর ১৩৩ স্কোর নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াং মাই। ১২৭ স্কোর নিয়ে সপ্তম স্থানে রয়েছে নেপালের কাঠমান্ডু। ১২২ স্কোর নিয়ে অষ্টম স্থানে রয়েছে চীনের সাংহাই। ১১০ স্কোর নিয়ে দশম স্থানে রয়েছে ঘানার আক্রা।

সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার দূষিত বাতাসের শহরের এ তালিকা প্রকাশ করে। প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension