
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সঙ্কট নিরসনে সভা
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের ভবন ক্রয়কে কেন্দ্র করে সৃষ্ট সঙ্কট নিরসনের লক্ষ্যে সিলেট সদর সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী ও শ্রীমঙ্গল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ শিপুর যৌথ আহ্বানে বৃহত্তর সিলেটের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, জালালাবাদ এসোসিয়েশনের বর্তমান ও সাবেক কার্যকরী কমিটির সদস্যবৃন্দের এক সভার আয়োজন করা হয়।
সংগঠনটি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ১৫ (সোমবার) রাত সাড়ে ৮টায় এস্টোরিয়ার হ্যালো বংলাদেশ রেস্টুরেন্টে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি ও মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ শওকত আলী। সঞ্চালনা করেন মামুনুর রশীদ শিপু ও দেওয়ান শাহেদ চৌধুরী।
সভার শুরুতে গত সভার কার্যবিবরনী শুনান হয়। বৃহত্তর সিলেটের ২০টি আঞ্চলিক সংগঠনের উদ্যোগে আয়োজিত সভায় জালালাবাদ এসোসিয়েশনের সভাপতিসহ কার্যকরী কমিটির সদস্য ও ট্রাস্টিবৃন্দদের আমন্ত্রণ জানানো সত্ত্বে তারা কেউ সভায় আসেন নি। সভায় সকল নেতৃবৃন্দ জালালাবাদ ভবন ক্রয় সংক্রান্ত আলোচনায় নিজ নিজ মতামত ব্যক্ত করেন। সাধারণ সম্পাদক মইনুল ইসলাম ভবনের ইন্সপেকশন রিপোর্ট, অ্যাপ্রাইজাল রিনোভেশনের ডকুমেন্ট উত্থাপন করে তথ্যের ভিত্তিতে সকলকে বিস্তারিত অবগত করে বলেন, গঠনতন্ত্রের বিবেচনায় ব্যাপারটি ভুল হতে পারে, এবং এক্ষেত্রে যেসব ভুলত্রুটি হয়েছে তা স্বীকার করে দুঃখপ্রকাশ করে অনুতপ্ত হন। তিনি জানান, তিনি জালালাবাদ এসোসিয়েশনের বৃহত্তর স্বার্থের কথা ভেবেছেন। জালালাবাদ এসোসিয়েশনের নির্বচিত সাধারণ সম্পাদক মইনুল ইসলামকে সাধারণ সভার সিদ্ধান্ত ছাড়া বরখাস্ত করাকে গঠনতন্ত্র পরিপন্থী কাজ বলে সকলে অভিমত ব্যক্ত করেন। এসোসিয়েশনের আগামি ১১ জুনের সাধারণ সভার নোটিশে শুধুমাত্র আজীবন সদস্য ও ২০২১ সালে নবায়নকৃত সদস্যরা সভায় যোগদান করতে পারবেন বলে উল্লেখ করা হয়।
ঐক্যের বৃহত্তর স্বার্থে সকল সদস্যসহ জালালাবাদবাসীদের উপস্থিতি নিশ্চিত করা ও সাধারণ সম্পাদকের বরখাস্ত প্রত্যাহার এবং সদ্য বিদায়ী সাধারণ সম্পাদকের আজীবন সদস্যপদ বাতিলকে পুনর্বহাল করে নতুন করে সাধারণ সভার তারিখ নির্ধারণ করতে জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী কমিটিকে অবহিত করার সিদ্ধান্ত হয়। বৃহত্তর সিলেটবাসীর প্রাণের সংঘঠন ৩৮ বছরের ঐতিহ্যবাহী এই সংগঠনের একটি ভবন ক্রয়কে কেন্দ্র করে যে জটিলতার সৃষ্টি হয়েছে তা নিরসনের লক্ষ্যে জালালাবাদ এসোসিয়েশনের বৃহত্তর স্বার্থে অনতিবিলম্বে কার্যকরী কমিটি ও ট্রাস্টি বোর্ডের সদস্যদের প্রতি আবারও জোর দাবি জানানো হয়।
সভায় একটি লিয়াজোঁ কমিটি গঠন করে তার মাধ্যমে জালালাবাদ এসোসিয়েশনের কার্যকরী কমিটি ও ট্রাস্টি সদস্যদের সাথে যোগাযোগ করার সিদ্ধান্ত হয়। সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও তাদের প্রতিনিধি যারা উপস্থিত হয়েছিলেন তার মধ্যে সিলেট সদর থানা এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সভাপতি আব্দুল মালিক খান লায়েক সিলেট সমিতির সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী, মৌলভী বাজার জেলা সমিতির সভাপতি আজমল খান, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান, মো. আবুল খায়ের সদস্য, যুক্তরাষ্ট হবিগঞ্জ সদর সমিতির সভাপতি সভাপতি মিয়া মো. আসকির, হবিগঞ্জ সোসাইটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার সৈয়দ ফজলুর রহমান, বিয়ানীবাজার সমিতির উপদেষ্টা মো. শফিকুর রহমান, শ্রীমঙ্গল এসোসিয়েশনের সভাপতি মামুনুর রশীদ শিপু, কুলাউড়া এসোসিয়েশনের সভাপতি শাহ আলাউদ্দীন, ওসমানিনগর এসোসিয়শনের সভাপতি আজিজ আহমদ ছালিক, সা: সম্পাদক ফকরুল চৌধুরী মিসলু, রাজনগর উপজেলা উন্নয়ন পরিষদ ইউ,এস,এ ইনকের সভাপতি মাসুক মিয়া, উপদেষ্টা শাহ রকিব আলী, রাজনগর উপজেলা পরিষদ ইউএসএ ইনকের সভাপতি হেলালুর রহমন খান, নবীগঞ্জ ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শাহ জামাল হোসেইন সাধারণ সম্পাদক ইমরান আলি টিপু, বিশ্বনাথ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি শিহাব উদ্দিন আহমদ বড়লেখা সমিতির সভাপতি আব্দুল জব্বার, জুড়ি সমিতির আব্দুল করিম, জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের বর্তমান সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহ সভাপতি শাহীন কামালি (সুনামগঞ্জ), সদস্য হেলিম উদ্দিন (সিলেট), সাবেক কোষাধ্যক্ষ আসাদ গণি, কমিউনিটি এক্টিভিস্ট ইমাদ চৌধুরী, ইয়ামিন চৌধুরী, ব্যাংকার আজাদ উদ্দীন, মনসুর চৌধুরী, মইনুজ্জামান চৌধুরী, মখন মিয়া, জয়নাল উদ্দিন লায়েক, মোজাফফর আহমদ, এনায়েত হোসেন জালাল, আল আমিন জিলা, সভায় অনেক সংগঠনের নেতৃবৃন্দ নিউ ইয়র্কের বাইরে ও দেশে থাকায় উপস্থিত হতে পারেন নাই। অনেকে ফোন করে সভার প্রতি তাদের সম্মতি জানিয়েছেন। নিউ ইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি এবাদ চৌধুরী, জকিগঞ্জ সোসাইটির সভাপতি আবিদুর রহমান। সবশেষে উপস্থিত নেতৃবৃন্দ ঐক্যমত প্রকাশ করে বলেন যে, জালালাবাদ এসোসিয়েশনের মানমর্যাদা রক্ষার জন্য আমরা সবসময় এক থাকব, আমাদের মধ্যে কোনো দ্বিমত থাকবে না।



