ভারত

আড়াই হাজার কোটি টাকার সম্পদ হারিয়েছেন সুনাক ও তার স্ত্রী

চলতি বছর মোট সম্পদ থেকে ২০ কোটি পাউন্ড বা আড়াই হাজার কোটি টাকার সম্পদ হারিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও তার স্ত্রী অক্ষতা মূর্তি। খবর এনডিটিভির।

অক্ষতার বাবা এন আর নারায়ণ মূর্তি ভারতীয় আইটি জায়ান্ট ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা। এই সংস্থার এক শতাংশেরও কম শেয়ারের মালিক অক্ষতা; যা তাদের মোট সম্পদে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

শুক্রবার যুক্তরাজ্যের শীর্ষ ৩৫০ ধনীর তালিকা প্রকাশ করেছে সানডে টাইমস। তাতে দেখা যাচ্ছে, এই ধাক্কায় সানডে টাইমস রিচ লিস্ট থেকে তারা আগেরবারের ২২২তম থেকে ছিটকে পড়েছেন ২৭৫তম অবস্থানে।

আগের বছর ঋষি ও অক্ষতার সম্পদের পরিমাণ ছিল ৭৩ কোটি পাউন্ড। এবার তা দাঁড়িয়েছে ৫২ কোটি ৯০ লাখ পাউন্ডে।

মূলত ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ দম্পতির আয় কমার কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে অন্যতম একটি কারণে হলো ইনফোসিসের শেয়ার দামে পতনে এ দম্পতির সম্পদ কমে গেছে।

এছাড়াও ভারতে গত এক বছরে রেকর্ড হারে বেড়েছে মুদ্রাস্ফীতি। তবে সেই হারে বাড়েনি বেতন। জীবন মানের ব্যয় বাড়লেও বাড়েনি আয়। ঋষি সুনাকের বেতন আগে ছিল এক লাখ ৬৫ হাজার পাউন্ড। এখনো তাই রয়ে গেছে।

অন্যদিকে গত বছরের শেষদিকে ট্যাক্স ফাঁকি দেওয়া নিয়ে প্রশ্নের মুখে পড়েন ঋষি সুনাকের স্ত্রী অক্ষতা মূর্তি। এর পর তাকে বড় একটি অংকের ট্যাক্স দিতে বাধ্য হন অক্ষতা মূর্তি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension