ভারত

প্রেমিকা ও তার বাবাকে গুলি করে পুলিশের আত্মহত্যা

প্রেমিকা ও তার বাবাকে গুলি করে আত্মহত্যা করেছে ভারতের মধ্যপ্রদেশের এক পুলিশ কনস্টেবল।

ভারতের মালিখেদি গ্রামে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

পুলিশের সাব-ডিভিশনাল অফিসার ভবিষ্য ভাস্কর এএনআইকে জানিয়েছেন, প্রেমজনিত ঘটনায় এক নারী ও তার বাবাকে গুলি করে ট্রেনের নিচে লাফ দিয়ে আত্মহত্যা করেন এক ব্যক্তি। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এ ঘটনায় ঠিক কী কারণে ওই পুলিশ কনস্টেবল, প্রেমিকা ও তার বাবাকে গুলি করেছেন তা জানানো হয়নি এনডিটিভির প্রতিবেদনে। সবশেষ তথ্য পাওয়া পর্যন্ত ওই প্রেমিকা গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। তবে তার বাবা মারা গেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension