ভারত

৭০ বছর বয়সে স্কাইডাইভিং করে ভাইরাল ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী

ভারতের কংগ্রেস নেতা ও ছত্তিশগড়ের স্বাস্থ্যমন্ত্রী টিএস সিংদেওয়ের স্কাইডাইভিংয়ের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ৭০ বছর বয়সে এসেও এটি করতে পারায় সবাই তাকে ধন্যবাদ জানাচ্ছেন। খবর এনডিটিভির।

অস্ট্রেলিয়ায় গিয়ে স্কাইডাইভিং করার ছবি টুইটারে শেয়ার করেছেন তিনি। এতে বেশ হাস্যোজ্জ্বল দেখা যাচ্ছে তাকে।

ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন- স্কাইডাইভিং খুবই আনন্দদায়ক। অবর্ণনীয় এক অভিজ্ঞতা অর্জন করলাম।

টিএস সিংদেওয়ের শেয়ার করা ভিডিওতে মন্তব্য করেছেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভুপেশ বাঘেল। তিনি লিখেছেন, বাহ! মহারাজা সাহেব। আপনি তো দারুণ করেছেন। সবসময় আকাশের সমান উচ্চাকাঙ্ক্ষা রাখবেন। শুভকামনা।

অন্য এক টুইটার ব্যবহারকারী লিখেছেন- বয়স তো সংখ্যা মাত্র। এত বয়সে এসেও আপনি দারুণ স্কাইডাইভিং করেছেন।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension