ভারত

ভারতে নতুন সংসদ ভবন উদ্বোধনে থাকছে না যেসব দল

২৮ মে ভারতের নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু ওই দিনই হিন্দুত্ববাদী রাজনীতির প্রবর্তক এবং আরএসএস যাকে মতাদর্শগত গুরু বলে মান্য করে, সেই বিনায়ক দামোদর সাভারকরের জন্মদিন। তাই অনুষ্ঠানটি ১৯টি বিরোধী দল একযোগে বয়কট করবে বলে জানিয়েছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এবং নিউজ এইটিন। এই দলগুলোর মধ্যে রয়েছে তামিলনাডুর ক্ষমতাসীন ডিএমকে, বিহারে ক্ষমতাসীন জোটের দুই সদস্য দল জনতা দল (ইউ) এবং রাষ্ট্রীয় জনতা দল এবং উত্তরপ্রদেশের প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি।

শারদ পাওয়ারের নেতৃত্বাধীন এনসিপিও নতুন সংসদ ভবনের উদ্বোধন বয়কট করবে বলে দলের এক মুখপাত্রকে উদ্ধৃত করে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই। মঙ্গলবার রাতে তৃণমূল কংগ্রেসের এমপি ডেরেক ও’ব্রায়েন টুইট করে জানান, ‘পার্লামেন্ট শুধু একটি নতুন ভবন নয়। সেটি একটি প্রতিষ্ঠান, যেখানে প্রতিষ্ঠিত প্রথা, মূল্যবোধ এবং নিয়ম আছে। সেটি ভারতীয় গণতন্ত্রের মূল ভিত্তি।

প্রধানমন্ত্রী মোদি সেটা মানেন না। তার কাছে রবিবার নতুন ভবনের উদ্বোধন শুধুই আমি। তাই আমাদের হিসাবে ধরবেন না।’

তৃণমূল কংগ্রেসের এই টুইটের পরেই আম আদমি পার্টির নেতা সঞ্জয় সিং টুইট করেন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সংসদ ভবন উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানো তার প্রতি চরম অপমান।

ভারতের দলিত ও আদিবাসী সমাজের অপমান। টুইটে সিং বলেন, ‘মোদিজি রাষ্ট্রপতিকে উদ্বোধন অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর প্রতিবাদে আম আদমি পার্টি উদ্বোধন অনুষ্ঠান বয়কট করবে।’ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর বদলে প্রধানমন্ত্রী কেন নতুন সংসদ ভবনের উদ্বোধন করবেন, তা নিয়ে কয়েক দিন ধরেই সরব কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলো।
সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি টুইট করে লিখেছেন, ‘ভারতের রাষ্ট্রপতি যখন অধিবেশন ডাকেন, একমাত্র তখনই সংসদ বসতে পারে। রাষ্ট্রপতিই যৌথ অধিবেশনে ভাষণ দিয়ে বার্ষিক সংসদীয় কার্যক্রম শুরু করেন।

তার ভাষণের জন্য ধন্যবাদ জানিয়েই প্রতিবছর সংসদের কাজ শুরু হয়।’

তিনি আরো লিখেছেন, মোদি নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানেও রাষ্ট্রপতিকে এড়িয়ে গিয়েছিলেন, এখন উদ্বোধনী অনুষ্ঠানেও তাই। এটা ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন ইয়েচুরি। তার মতে, সংবিধানের ৭৯ নম্বর ধারা অনুযায়ী সংসদের দুটি কক্ষ, উচ্চকক্ষ রাজ্যসভা এবং নিম্নকক্ষ লোকসভা এবং রাষ্ট্রপতি- এই তিনে মিলেই সংসদ। তাই নতুন ভবন উদ্বোধন করা উচিত ছিল রাষ্ট্রপতিরই।

সূত্র : বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension