প্রবাস

সরকার যেভাবে জোর ক্ষমতা আছে,সেভাবে তাদের জোর করে নামাতে হবে:নিউইয়র্কে জাসাস নেতা-কর্মীরা

রূপসী বাংলা ডেস্ক:নিউইয়র্কে এক সমাবেশে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস’র সাধারণ সম্পাদক বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা হেলাল খান বলেছেন, সরকার বাংলাদেশের মানুষের সাথে প্রতারনা করে মসনদ দখল করে আছে। সেজন্য তারা সহজে যাবে না। যেভাবে তারা জোর করে আছে, সেভাবে তাদের জোর করে নামাতে হবে। তাদের লাথি মেরে নামাতে হবে।

কারণ তাদের লাজ লজ্জা নেই। স্থানীয় সময় সোমবার বিকালে নিউইয়র্কে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুক্তরাষ্ট্র জাসাস আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আলহাজ্ব আবু তাহেরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাওছার আহমেদের পরিচালনায় এ সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সভাপতি আব্দুল লতিফ স¤্রাট, সাবেক সহ সভাপতি গিয়াস আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল, যুবদল কেন্দ্রিয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিন, জাসাসের সহ সভাপতি শেখ হায়দার আলী, বিএনপি নেতা জাফর তালুকদার, সৈয়দা মাহমুদা শিরীন, ফজলুর রহমান, ব্রুকলীন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর শহীদ সরওয়ার্দী, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ। সমাবেশে জাসাস নেতৃবৃন্দ ছাড়াও যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।হেলাল খান অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ’৭১ এর মতো আরেকটি আন্দোলনের মধ্যদিয়ে এ সরকারের পতন ঘটাতে হবে। তাহলেই আমাদের মাকে মুক্ত করতে পারবো।


তিনি প্রবাসী সাংবাদিকদের দেশের বর্তমান অবস্থা তুলে ধরার আহ্বান জানিয়ে আরও বলেন, তাহলেই বিশ্ববাসীর চাপে সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension