আন্তর্জাতিক

‘রুশ সীমান্তে মার্কিন সেনা উপস্থিতির ব্যাখ্যা দিতে হবে’

রূপসী বাংলা ডেস্ক:রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেছেন, তার দেশকে আমেরিকা আগ্রাসনের জন্য অভিযুক্ত করে কিন্তু তাদের সামরিক বাহিনী দিন দিন রুশ সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, কেন মার্কিন সামরিক ঘাঁটিগুলো রুশ সীমান্তের দিকে এগিয়ে আনা হচ্ছে তার ব্যাখ্যা দিতে হবে।
শোইগু বলেন, রুশ সীমান্তে দিকে মার্কিন সেনাদের এই অগ্রসর হওয়াকে মিত্রদের কাজ বলে গণ্য করার সুযোগ নেই বরং মার্কিন আধিপত্য বিস্তারের পদক্ষেপ হিসেবে দেখছে মস্কো। ইতালির একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সের্গেই শোইগু এসব কথা বলেন। তার এ সাক্ষাৎকার আজ (বৃধবার) প্রকাশিত হয়েছে।
রুশ প্রতিরক্ষামন্ত্রী বলেন, মার্কিন সরকার ইউরোপের দেশগুলোতে যেসব ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে তা সরাসরি ‘ইন্টারমিডিয়েট-রেঞ্জ নিউক্লিয়ার ফোর্স ট্রিটি’র লঙ্ঘন। তিনি বলেন, এসব ব্যবস্থা থেকে রাশিয়ার ভূখণ্ডের দিকে টোমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে। আমেরিকার পক্ষ থেকে চুক্তি লঙ্ঘনের কথা মস্কো আন্তর্জাতিক সব ফোরামে তুলে ধরেছে বলেও তিনি জানান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension