প্রধান খবররাজনীতি

ভেতরে-বাইরে চক্রান্ত হচ্ছে: আব্বাস

রূপসী বাংলা ডেস্ক:দেশের স্বাধীনতা নিয়ে দেশের ভেতরে, দেশের বাইরে এবং বিএনপির ভেতরে ও বাইরে চক্রান্ত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে দেশনেত্রী যুব মুক্তি পরিষদ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।

মির্জা আব্বাস বলেন, এ দেশকে নিয়ে সিরাজ-উদ-দৌলার আমল থেকে আজ পর্যন্ত ষড়যন্ত্র হচ্ছে। সিরাজ-উদ- দৌলার আমলে যেমন হয়েছিল, আজকে আবারও সেই অবস্থা হয়েছে। আমরা যারা যুদ্ধ করে এদেশকে স্বাধীন করেছিলাম, কিন্তু ওই সময় যারা যুদ্ধ করে নাই- তারা যুদ্ধের পক্ষ নিয়ে আজকে ক্ষমতায় বসে আছে। ক্ষমতায় বসে দেশটা পরাধীন করার চেষ্টা করছে। সুতরাং এদেশের মানুষকে বুঝতে হবে, এদেশ ও দেশের স্বাধীনতা নিয়ে দেশের ভিতর, দেশের বাইরে এবং বিএনপির ভিতর ও বিএনপির বাইরে একটা চক্রান্ত হচ্ছে। যাতে করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বের হতে না পারেন এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে কেউ যাতে কথা বলতে না পারে।

নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বেগম জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা দলকে ঐক্যবদ্ধ  রাখার চেষ্টা করছি এবং ঐক্যবদ্ধ থাকবে। আমার ধারণা, কিছু চক্রান্তকারী ও ষড়যন্ত্রকারীরা কাজ করছে। নেতৃবৃন্দের বিরুদ্ধে কথা বলছে। বিএনপিতে ভাঙন ধরানোর চেষ্টা করছে। কিন্তু সেই সময় চলে গেছে। কারণ বিএনপির পোড় খাওয়া নেতাকর্মীরা কখনো দলের সাথে বেঈমানী করবে না। তারা বিএনপিকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করবে।

‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও যুব দলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু’র মুক্তির দাবি’ শীর্ষক এ সমাবেশ সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রেজাউল করিম পল। এতে বিএনপি নেতা আমান উল্লাহ আমান, আব্দুল মান্নান, শহীদ উদ্দির চৌধুরী এ্যানী প্রমুখ বক্তব্য রাখেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension