যুক্তরাষ্ট্র

বাইডেন ও তার ছেলে কোকেইন নেন: ট্রাম্প

হোয়াইট হাউস থেকে কোকেন উদ্ধারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে শোরগোল পড়ে গেছে। এবার তা নিয়ে মুখ খুললেন সাবেক রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট এবং তার ছেলের ব্যবহারের জন্যই কোকেনগুলো মজুত করা হয়েছিল বলে দাবি করেন তিনি।

জো বাইডেনকে নিশানা করে ট্রুথ নামে একটি সোশ্যাল মিডিয়ায় ডোনাল্ড ট্রাম্প লেখেন- হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের ওভাল অফিসের কাছ থেকে উদ্ধার করা হয়েছে কোকেন। কোকেন উদ্ধার অনেকে বিশ্বাস নাও করতে পারেন। জো বাইডেন এবং তার ছেলে হান্টারের ব্যবহারের জন্য সেগুলো নিয়ে আসা হয়েছিল বলে দৃঢ়বিশ্বাসের কথা জানান প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট।

এখানেই থেমে থাকেননি ট্রাম্প। তার দাবি, হোয়াইট হাউস থেকে কোকেন উদ্ধারের ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করবে মার্কিন মিডিয়া।

খুব কম পরিমাণ কোকেন, কিংবা এটি কোকেন নয় বলে মিডিয়াগুলো দাবি করবে বলে জানান। কেউ কেউ আবার এটা সাধারণ অ্যাসপিরিন ছিল বলেও দাবি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউস থেকে কোকেন উদ্ধারের ঘটনায় জো বাইডেনকে নিশানা করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পদপ্রার্থী রন ডিসান্টিসও। বাইডেন প্রশাসনের তরফে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেন। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউসে কোকেনের রমরমা চলছিল বলে সন্দেহ প্রকাশ করেন ফ্লোরিডার গভর্নর। আসল সত্যতা প্রকাশ্যে আনার আহ্বান জানান তিনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension