গণমাধ্যমবাংলাদেশ

সাংবাদিক নাদিম হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় জড়িত থাকায় গাজী শামীম (৩৫) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৮টায় বকশীগঞ্জ পৌর শহরের পুরাতন গরুহাটি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ-ডিবির ওসি আরমান আলী।

গাজী শামীম উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে আছেন। এ নিয়ে সাংবাদিক নাদিম হত্যা মামলায় প্রধান আসামি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি বলেন, আসামিদের জিজ্ঞাসাবাদের তথ্যর ভিত্তিতে অভিযান পরিচালনা করে শামীমকে গ্রেফতার করা হয়েছে। সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

এর আগে ১৪ জুন রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জের সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে তার ছেলে ফাহিম ফয়সাল রিফাতসহ ১০-১২ সাংবাদিক নাদিমের ওপর হামলা করে।

পর দিন চিকিৎসাধীন নাদিমের মৃত্যু হয়। এ ঘটনায় নাদিমের স্ত্রী মনিরা বেগম ২২ জনের নাম উল্লেখ করে ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনকে গ্রেফতার হলো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension