
কনক কুমার প্রামানিক
স্মৃতির অতল চেনা-শোনা সব মুখ
ঝাপসা হয়ে আসে সময় ক্রমান্বয়ে,
নিশিথ জাগরণে ঘুমহীন স্বপ্ন
স্বল্প আয়ু হয় বিলীন ক্ষয়ে ক্ষয়ে।
মানবতার শেকড় বেহাল ভঙ্গুর ক্ষীণ
ধ্বংশাবশেষ স্তুপে জীবনের ক্ষয়,
মৃতদেহ নিঃস্প্রাণ অনঢ়, নিশ্চুপ
নিয়তির এক অমিমাংশিত সংশয়।



