কবিতাসাহিত্য

মায়ানদী

শাকেরা বেগম শিমু

“দুগ্ধরূপী স্রোতসীনি
শান্ত শীতল নদী,
আঁকাবাঁকা পথে সদাই
বইছে নিরবধী।

কলকলিয়ে মধুর ধ্বনি
মন গহীনে এসে,
উঁচু-নীচু ঢেউ তুলে যায়
আমার সবুজ দেশে।

রাতদুপুরে, মন পুকুরে
ফের হানা দেয় নদী,
বুকের ভেতর অবিরত
তারই বসতগদী”।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension