প্রধান খবরভারত

অসমের মুখ্যমন্ত্রীর প্রধান নিরাপত্তা উপদেষ্টা হলেন কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার পচনন্দা

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: অসমের মুখ্যমন্ত্রীর প্রধান নিরাপত্তা উপদেষ্টা হলেন আর কে পচনন্দা। কলকাতার পুলিশ কমিশনার ছিলেন তিনি। গার্ডেনরিচ-কাণ্ডের পর তাঁকে সেই পদ থেকে অপসারণ করা হয়।

সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের নিরাপত্তায় ব্যাপক রদবদল আনা হয়েছে। নাগরিকত্ব বিলের জন্যই আপাতত অসমের পরিস্থিতি উত্তপ্ত। আর তার জেরেই মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় এই রদবদল করা হয়েছে। সেই রদবদলের পরই প্রধান নিরাপত্তা উপদেষ্টা করা হয়েছে আর কে পচনন্দাকে।

প্রথমবার মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার সময় কলকাতার পুলিশ কমিশনার ছিলেন পচনন্দা। এরপর গার্ডেনরিচে ছাত্র নির্বাচন ঘিরে সংঘর্ষের জেরে মৃত্যু হয় তাপস চৌধুরী নামে কলকাতা পুলিশের এক সাব-ইন্সপেক্টরের। ওই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পুলিশ কমিশনারের পদ থেকে আর কে পচনন্দাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

তৃণমূল নেতাদের নির্দেশে কাজ না করাতেই কি সরে যেতে হল? এমন প্রশ্নও উঠেছিল ২০১৩ সালের ওই ঘটনায়। এরপর দিল্লিতে সিআরপিএফের এডিজি হিসেবে কর্তব্যরত ছিলেন পচনন্দা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension