ভারত

‘শুয়োরের রোগে ভুগছেন অমিত শাহ’, কটাক্ষ কংগ্রেসের

রূপসী বাংলা কলকাতা ডেস্ক:  সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে এইমসে ভরতি বিজেপির সর্বভারতীয় অমিত শাহ৷ অনেকে তাঁর অসুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে যেমন দ্রুত আরোগ্য কামনা করছেন তেমনই কেউ কেউ এই নিয়ে মজাগার নানা মন্তব্য করেছেন৷ তেমনই একজন কংগ্রেস নেতা বি কে হরিপ্রসাদ৷ জানান, কর্ণাটকে ‘অপারেশন লোটাস’ ব্যর্থ হওয়ায় তা মেনে নিতে পারেননি অমিত শাহ৷ তাই প্যানিক থেকে জ্বর চলে এসেছে তাঁর৷

কংগ্রেস নেতার কটাক্ষ, কর্ণাটকে সরকার গড়তে গিয়ে মুখ পুড়েছে বিজেপির৷ কংগ্রেস বিধায়করা ফিরে আসায় প্যানিকে ভোগা শুরু করেছেন অমিত শাহ৷ কংগ্রেস-জেডি(এস) সরকার ফেলতে না পারলে তাঁর বমি ও আমাশয় শুরু হয়ে যাবে৷ তাই এখন ‘শুয়োরের রোগে’ ভুগছেন৷

স্বভাবতই অমিত শাহকে নিয়ে কংগ্রেস নেতার এই মন্তব্যে রে রে করে তেড়ে আসে বিজেপি৷ হরিপ্রসাদ ও কংগ্রেসের ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলেছে গেরুয়া শিবির৷ দলের মুখপাত্র সম্বিত পাত্র কংগ্রেস নেতার মন্তব্যের তীব্র বিরোধিতা করে জানান, এটাই হল কংগ্রেসের সংস্কৃতি৷ বলেন, ‘‘কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী কর্মী সমর্থকদের সবার মধ্যে ভালোবাসা ছড়িয়ে দেওয়ার পাঠ পড়ান৷ তাহলে কি এটাই কংগ্রেসের ভালোবাসার নমুনা? প্রশ্ন তোলেন সম্বিত পাত্র৷

বুধবার রাতের দিকে দিল্লির এইমস হাসপাতালে ভরতি করা হয়েছে নরেন্দ্র মোদীর দীর্ঘদিনের বিশ্বস্ত সেনাপতি অমিত শাহকে। সোয়াইন ফ্লু-তে আক্রান্ত হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। নিজের অসুস্থতার কথা অমিত শাহ নিজেই সকলকে জানিয়েছেন। বুধবার রাতের দিকে ট্যুইটারে তিনি লেখেন, “আমি সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছি, চিকিৎসা চলছে।” পাশাপাশি তিনি আরও লেখেন, “ঈশ্বরের কৃপায় এবং আপনাদের সকলের আশির্বাদে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠব।”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension