কবিতাসাহিত্য

কবিতার কল্পকথা

তুহীন বিশ্বাস

একটি কবিতা হতে পারে…
ভালোবাসার গল্প কিংবা সহস্র পৃষ্ঠার উপন্যাসের পাণ্ডুলিপি,
হতে পারে আকাশ আর মাটির মেলবন্ধনের হাতিয়ার
কষ্ট কিংবা নষ্টের বিরুদ্ধে লড়তে শেখার মূলমন্ত্র ;
আবার একটি শব্দ ধ্বংসযজ্ঞের কারণ হয়ে যেতে পারে নিমিষেই।

কবিতার আঁচলে বন্দী হতে পারে পৃথিবীর সকল মায়া-মমতা
ভুলিয়ে দিতে পারে হারানো দিনের যন্ত্রণা মিশ্রিত ডায়েরির গল্প,
শব্দের শিকলে বাঁধা পড়তে পারে সম্পর্কের সুখের মুহুর্তগুলো ;
অথবা জ্বালিয়ে নিশ্চিহ্ন করে দিতে পারে স্বপ্নে গড়া প্রাসাদ।

হয়তো তুমি-ই আমার কবিতার কল্পকথা হয়ে গেছো নিরব ছায়ায়
মনের আগুনে পুড়িয়ে দিতে, নয়তো শান্তির ডালার মায়ায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also
Close
Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension