
শাহজালাল সুজন
শত ব্যস্ততায় ঘিরে লিখেছি তোমায় বহুবার
হৃদয়ের গহীনে প্রতিধ্বনিত ভাঁজে,
শুনেছি এ হৃদয়ের কান পেতে অব্যক্ত কথন
লিখেছি কাব্য, গল্প, উষ্ণ রোমান্টিকতা।
ভাবনার অন্তর্নিহিত জালে কত স্মৃতি জমা হত
খুব যতনে এঁকেছি তোমার মুখশ্রী,
কখন যে ছিঁড়েছে হৃদয়ের স্ফীত শিরাগুলো
ঝরেছে রুধির ঢেউয়ে ভাসমান স্মৃতি।
অঘোরে ঘুমাচ্ছে হৃদয়ের সিক্ত কলমের ভাবনা
মুক্ত থুবড়ে পড়ে আছে সাদা পৃষ্ঠা,
নিঃশব্দ পৃষ্ঠার পরদে আজ শূন্যতা ও হাহাকার
সময়ের ফের হয়ে গেল শেষ পৃষ্ঠায় সূচনা।



