প্রধান খবরবাংলাদেশ

চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি মন্ত্রিপরিষদের

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে অনির্বাচিত চার টেকনোক্র্যাট মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। আজ রোববার রাতে ওই চার মন্ত্রীকে অব্যাহতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

এর আগে, চার মন্ত্রীর অব্যাহতিপত্রে সম্মতি জানান রাষ্ট্রপতি আবদুল হামিদ। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। এই বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব গণমাধ্যমকে বলেন, ‘চার টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। রাত দশটার মধ্যেই এই সংক্রান্ত প্রজ্ঞাপন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে পাওয়া যাবে।’

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় অর্জনের পর ১২ জানুয়ারি শেখ হাসিনা তৃতীয়বারের মত প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

সরকার গঠনের সময় ১২ জানুয়ারি অধ্যক্ষ মতিউর রহমান, ২০১৫ সালের ১৪ জুলাই নূরুল ইসলাম বিএসসি, ২০০৯ সালের ৬ জানুয়ারি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান এবং মোস্তাফা জব্বার চলতি বছরের ৩ জানুয়ারি সংশ্লিষ্ট দফতরের মন্ত্রীর দায়িত্ব পান।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension