আন্তর্জাতিকপ্রধান খবর

যুক্তরাষ্ট্র খাশোগি হত্যাকান্ডে সৌদি আরবকে প্রশ্রয় দিতে পারে না

রূপসী বাংলা ঢাকা আন্তর্জাতিক ডেস্ক রিপোর্ট:  জাতিসংঘের বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত নিকি হেলি বলেছেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকান্ডে সৌদি আরবকে প্রশ্রয় দিতে পারে না যুক্তরাষ্ট্র।

গতকাল শনিবার  যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য আটলান্টাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ বছরের শেষ দিকে নিজের দায়িত্ব ছেড়ে যাবার কথা জানান হেলি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সৌদি কনস্যুলেটের ঘটনায় সৌদি সরকারের একাধিক কর্মকর্তার নিশ্চিত উপস্থিতি দেখা গেছে । তাই আমরা তাদের এব্যাপারে কোনও ছাড় দিতে পারি না, এটা যুক্তরাষ্ট্রের নীতি নয়। আমরা কখনও অসঙ্গত আচরণ সমর্থন করতে পারি না, এবং আমাদের এটা পরিষ্কার জানিয়ে দেওয়া দরকার।

খাশোগি হত্যায় জড়িত সন্দেহে ১৭ সৌদি নাগরিকের ওপর আরোপিত নিষেধাজ্ঞার ব্যাপারে হেলি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে একথাই প্রমাণ হয় যে যুক্তরাষ্ট্র এধরনের কর্মকান্ডের অনুমোদন দেয় না।

তবে খাশোগি হত্যার ব্যাপারে সৌদি প্রিন্স বিন সালমানের প্রতি এখনই সরাসরি অভিযোগ আনার ব্যাপারে তিনি বলেন যে, বিষয়টিতে এখনই সরাসরি তাকে যুক্ত করে মনোভাব প্রকাশ করা ভুল হবে। এ ব্যাপারে তিনি মার্কিন প্রশাসনকে যথাযথ সিদ্ধান্ত গ্রহণের অনুরোধ জানান। তবে বিষয়টিতে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্যের ভিত্তিতে তার অবস্থান হত্যাকান্ডের সহযোগিদের পক্ষে নাকি মানবাধিকারের পক্ষে, এমন দ্বিধা সৃষ্টি থেকে বিরত থাকার কথাও বলেন তিনি।

জাতিসংঘের মার্কিন রাষ্ট্রদূত হিসেবে জানুয়ারিতে নিকি হেলির স্থলাভিষিক্ত হবেন হেইথ নয়ার্ট।

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension