ভারত

তরুণীকে চাচাতো ভাইয়ের ধ’র্ষণ, ভিডিও করলো স্বামী

স্বামী ও এক চাচাতো ভাই মিলে চিকিৎসার নামে ২১ বছরের তরুণীকে নিয়ে যান ওঝার কাছে। তবে চিকিৎসার নামে ওই তরুণী গৃহবধূর ওপর চালানো হয় যৌন নির্যাতন।

ওই গৃহবধূর অভিযোগ, তারই চাচাতো ভাই তাকে ধর্ষণ করে। আর সে ঘটনা ভিডিও করে তারই স্বামী। সম্প্রতি এমনই ঘটনা ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। রাজ্যের ভোপালের গুনগা এলাকায় নির্যাতনের শিকার ওই গৃহবধূ শাজাপুরের বাসিন্দা।

ঘটনাটির ব্যাপারে গুনগা থানার কর্মকর্তা রমেশ রাই বলেন, দু’বছর আগে ওই তরুণীর বিয়ে হয়েছিল। ওঝার কাছে বন্ধ্যাত্বের চিকিৎসা করানোর নামে স্বামী এবং চাচাতো ভাই তাকে গুনগার কদমপুর এলাকায় নিয়ে আসে। সেখানে ওই তরুণীর এক চাচির বাড়িতে উঠেছিল তারা।

পুলিশে করা অভিযোগে নির্যাতনের শিকার তরুণী জানিয়েছেন, ওই বাড়িতে দু’দিন থাকার পর তাকে একটি ঘরে আটকে রাখা হয়। সেখানেই স্বামীর সাহায্যে চাচাতো ভাই তাকে ধর্ষণ করে। আর সেই ধর্ষণের ভিডিও করে তার স্বামী।

ওই ঘটনার কথা তার ওই চাচিকে জানিয়েছিলেন তরুণী। অভিযোগ উঠেছে, এ কথা শোনার পর চাচি ওই তরুণীকে বাড়ি থেকে বের করে দেয়ার হুমকি দেন। এমনকি তার শাশুড়িও তার বিরুদ্ধাচারণ করেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এই সব ঘটনার কয়েক দিন পর বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করতে সমর্থ হন ওই গৃহবধূ। তরুণীর বাপের বাড়ির লোক ঘটনার কথা পুলিশকে জানায়।

জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। ইতোমধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এবিপি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension