আঞ্চলিকবাংলাদেশ

নওগাঁয় বজ্রপাতে দুই ভাই নিহত

নওগাঁর রানীনগরে বজ্রপাতে সহোদর দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (২১ জুন) বেলা ১২টার দিকে উপজেলার মিরাট ইউনিয়নের জালাবাদ গ্রামের কবিরাজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিয়াদ হোসেন (১০) ও রিফাত (৪) ওই গ্রামের লাভলু ফকিরের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, দুই ভাই রিয়াদ হোসেন ও রিফাত বাড়ির বারান্দায় খেলা করছিল। তাদের মা রান্না ঘরে সবজি কাটছিল। এ সময় আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন ছিল ও হালকা বাতাস হচ্ছিল। ওই মুহূর্তে হঠাৎ তাদের বাড়ির পাশের ইউক্যালিপটাস গাছে বজ্রপাত হলে শিশুদুটি স্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই ভাইয়ের।

বজ্রপাতে দুই শিশুর মৃত্যুর কথা নিশ্চিত করেছেন রানীনগর থানার ওসি (তদন্ত) সেলিম রেজা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension