আন্তর্জাতিক

নিউজিল্যান্ডের ওয়েলিংটনে বন্যা, জরুরি অবস্থা ঘোষণা

নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে ভারি বর্ষণ ও আকস্মিক বন্যার কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্যায় দেশটির উত্তর দ্বীপজুড়ে টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

অনলাইনে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, সড়কে পানিতে ডুবে গেছে গাড়ি, উপড়ে পড়েছে গাছ, আর ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক বাড়িঘর।

শহরের মেয়র অ্যান্ড্রু লিটলবিবিসিকে জানান, সোমবার এক ঘণ্টারও কম সময়ে রেকর্ড ৭৭ মিলিমিটার (৩ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে।

আগামী দেড় দিন বৃষ্টির পূর্বাভাস থাকায় শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ওয়েলিংটন বিমানবন্দরের কিছু ফ্লাইট বাতিল করা হয়েছে এবং বেশ কয়েকটি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ পর্যন্ত এক ডজনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া কারোরি এলাকায় ৬০ বছর বয়সী এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে বিসিবি।

তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে খবরে বলা হয়েছে।
গত সপ্তাহান্তে ঘূর্ণিঝড় ভাইনাও উত্তর দ্বীপের ওপর দিয়ে বয়ে যাওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই আকস্মিক বন্যা দেখা দিল।

মেয়র লিটল এক ভিডিও বার্তায় বলেন, ‘প্রতিকূল আবহাওয়া অব্যাহত রয়েছে। বন্যা, ভূমিধস ও লোকজনকে সরিয়ে নেওয়ার ঘটনা ঘটছে।

পানির স্রোত এতটাই শক্তিশালী ছিল যে গাড়ি পর্যন্ত ভেসে গেছে, এমনকি অনেক ম্যানহোলের ঢাকনাও উঠে গেছে।’
ওয়েলিংটন অঞ্চলের জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বাসিন্দাদের অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। বিশেষ করে নিচু এলাকা বা বন্যাপ্রবণ স্থানে বসবাসকারীদের আগামী ২৪ ঘণ্টার জন্য বন্ধু বা আত্মীয়দের বাড়িতে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এ ছাড়া জরুরি আশ্রয়ের জন্য ওয়েলিংটন সিটি মিশন ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension