
‘পাক বধে’ ভারতীয় ক্রিকেটারের বার্থ ডে সেলিব্রেশন
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সুপার সানডেয় হাসতে হাসতে বাইশ গজে ভারত-পাক যুদ্ধ জিতেছে টিম ইন্ডিয়া৷ মাত্র তিনদিনের ব্যবধানে দ্বিতীয়বার৷ তাও আবার রেকর্ড ব্যবধানে ‘পাক বধ’৷ পাকিস্তানকে হারিয়ে বার্থ ডে গিফট পেলেন অম্বাতি রায়ডু৷ ড্রেসিংরুমে ফিরে রায়ডুর ৩৩তম বার্থ ডে সেলিব্রেশনে মাতলেন ধোনি-চাহালরা৷
বুধবার গ্রুপ লিগে পাকিস্তানকে আট উইকেটে হারানোর পর রবিবার সুপার ফোরে রোহিতবাহিনী জয় পেল ৯ উইকেটে৷ সেই সঙ্গে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে যায় ভারত৷ শুক্রবার দুবাইয়ে ফাইনালে ভারতের প্রতিপক্ষ এখনও ঠিক হয়নি৷ কারণ সুপার ফোরের এখনও একটি ম্যাচ বাকি রয়েছে৷ মঙ্গলবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত৷ অপর ম্যাচটি কার্যত সেমিফাইনাল৷ পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যারা জিততে তারাই শুক্রবার ভারতের বিরুদ্ধে ফাইনালে মাঠে নামবে৷
রবিবার রোহিত ও ধাওয়ানের ব্যাটে গো-হারা হয় পাকিস্তান৷ ২৩৮ রান তাড়া করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে ১০ ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত৷ ওপেনিং জুটিতে ২১০ রান যোগ করেন রোহিত শর্মা ও শিখর ধাওয়ান৷ অল্পের জন্য ১০ উইকেটে জয় আসেনি৷ শতরানের সামনে দাঁড়িয়ে থাকা রোহিতকে বাঁচাতে গিয়েই রান-আউট হয়ে সাজঘরে ফেরেন ধাওয়ান৷ তকে ড্রেসিংরুমে ফিরে যাওয়ার আগে ১৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১০০ বলে ১১৪ রানের দুরন্ত ইনিংস খেলেন ‘গব্বর’৷ টুর্নমেন্টে এটি দ্বিতীয় সেঞ্চুরি টিম ইন্ডিয়ার বাঁ-হাতি ওপেনারের৷ ওয়ান ডে কেরিয়ারের ১৫ নম্বর সেঞ্চুরি ধাওয়ানের৷ রান-আউট হয়ে ধাওয়ান যখন ক্রিজ ছাড়েন, তখন ভারতের জয়ের জন্য দরকার ছিল মাত্র ২৭ রান৷
ধাওয়ান আউট হওয়ার পর ক্রিজ যান রায়ডু৷ রোহিতের সঙ্গে ২৮ রান যোগ করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি৷ ব্যক্তিগত ১২ রানে অপরাজিত থাকেন বার্থ ডে বয় রায়ডু৷ স্বাভাবিক ভাবেই ম্যাচ জিতে ড্রেসিংরুমে ফেরার পরই রায়ডুর বার্থ ডে সেলিব্রেশনে মাতেন সতীর্থরা৷ এক্ষেত্রেও সামনে থেকে নেতৃত্ব দেন মহেন্দ্র সিং ধোনি৷ কেক-স্ম্যাশ হন রায়ডু৷ সেই ছবি ইন্ডিয়ান ক্রিকেট টিমের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা হয়৷
এশিয়া কাপে ফের ভারতীয় মিডল-অর্ডারে সুযোগ আগে রায়ডুর সামনে৷ সুযোগটা কাজে লাগাতে ভুল করেননি এই দক্ষিণী ব্যাটসম্যান৷ প্রথম ম্যাচে হংকং-এর বিরুদ্ধে ৬০ রানের ইনিংস খেলার পর গ্রুপে পাকিস্তানের বিরুদ্ধে ৩১ রানের অপরাজিত ইনিংস খেলেন রায়ডু৷ তার পর সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে করেন ১৩ রান৷ আর এদিন ১২ রানের বেশি করার সুযোগ হয়নি তাঁর৷ কারণ তিনি ক্রিজে নামার আগেই রোহিত ও ধাওয়ানের বিধ্বংসী ব্যাটিং পাক বোলারদের ক্লাবস্তরে নামিয়ে ভারতের জয় নিশ্চিত করেন৷
ভিডিও দেখতে ক্লিক করুন…
https://www.youtube.com/watch?v=L4zeVqUbxYI&feature=youtu.be



