
Uncategorized
ফ্লোরিডায় ঘূর্ণিঝড়ে ২০ লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন
আমেরিকার ফ্লোরিডায় ঘূর্ণিঝড় ইয়ানের আঘাতে সৃষ্ট বন্যায় রাস্তাঘাট, ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ২০ লাখের বেশি মানুষ।
ইউএস ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানিয়েছে, গতকাল বুধবার ফ্লোরিডার স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ঝড়ের আঘাতে দক্ষিণ-পশ্চিমের দ্বীপ কায়ো কস্তার ভূমিধস হয়েছে।
ইয়ান ফ্লোরিডার দক্ষিণ-পশ্চিমের দ্বীপ কায়ো কস্তার ওপর দিয়ে যখন ঘূর্ণিঝড় বয়ে যায়, তখন বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২৪০ কিলোমিটার। চার মাত্রার এ ঝড়টি সমুদ্রতীরে আঘাত হানার পর দুর্বল হয়ে পড়বে বলে জানিয়েছে এনএইচসি।
আমেরিকায় এ পর্যন্ত যত ঘূর্ণিঝড় আঘাত হেনেছে, তার মধ্যে ইয়ান সবচেয়ে শক্তিশালী। ঘূর্ণিঝড়টির আঘাতে কায়ো কস্তায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।



