খেলা

বর্ষসেরা পুরস্কারের অনুষ্ঠানে রোনাল্ডো-মেসির না থাকা নিয়ে বিতর্ক

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: শেষ দশ বছর ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিলেন সিআর সেভেন ও এলএম টেন৷ তাঁদের সেই সাম্রাজ্যে এবার থাবা বসালেন লুকা মদ্রিচ৷ রোনাল্ডো ও মহম্মদ সালাহকে শেষ রাউন্ডে নকআউট করে প্রথমবারের জন্য ফিফার বর্ষসেরা ফুটবলারের খেতাব জিতে নিলেন ক্রোট তারকা মদ্রিচ৷ একদিক থেকে দেখতে গেলে খেতাব জিতলেন অন্য এল এম৷ আর্জেন্তাইন নয়, এই এল এম খাঁটি ক্রোয়েশিয়ান৷

কাকতালীয় ভাবে একদশক পর যখন দুই তারকার কারুর মাথায়ই এই সম্মানের মুকুট জুটল না, দুই তারকাই সেদিন পুরস্কার বিতরণ অনুষ্ঠান এড়িয়ে গেলেন৷ শেষ দশ বছরে এমনটা দেখা যায়নি৷ সচরাচর ফিফার বর্ষসেরা পুরস্কার অনুষ্ঠান এড়ান না দুই তারকা৷ শেষ দশ বছরে পাঁচবার ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন রোনাল্ডো, আর আর্জেন্তাইন রাজপুত্র মেসি ভাগ্য এই পুরস্কার জুটেছে পাঁচবার৷ প্রতিবারই অনুষ্ঠানের মঞ্চ আলো করতে দেখা যায় দুই তারকাকে৷ এবার যা দেখা গেল না৷ এরপরই ফুটবলমহলে নানা বিতর্ক তৈরি হয়েছে৷

রিয়াল মাদ্রিদ, জুভেন্তাসে এক সময়ে কোচিং করানো ফাবিও কাপেলো যেমন কোনও রাখঢাক না রেখেই দুই তারকার অনুষ্ঠানে না থাকা নিয়ে তুমুল সমালোচনা করেছেন৷ তিনি বলেন, ‘দুই তারকা না অনুষ্ঠানে না থেকে ফিফাকে অসম্মান করেছে৷’

এবার ফিফার বর্ষসেরা পুরস্কারের লড়াইয়ে দু’নম্বরে শেষ করলেন পর্তুগিজ সুপারস্টার৷ অন্যদিকে মেসি সেখানে অনেকটাই পিছনের সারিতে৷ ফাইনালের দৌড় ছিলেন না মেসি,আগেই তাঁর লড়াই শেষ হয়েছিল৷ এই পুরস্কার জয়ের দৌড়ে পাঁচ নম্বরে শেষ করেছিলেন মেসি৷ আর তিন নম্বরে শেষ করলেন মিশরীয় সালাহ৷

লন্ডনের পুরস্কার বিতরণী অনুষ্ঠান এড়িয়ে যাওয়া প্রসঙ্গে মেসি জানিয়েছেন, পারিবারিক সমস্যা থাকায় ইচ্ছে থাকলেও এবার অনুষ্ঠানে হাজির থাকতে পারেননি লিও৷ রোনাল্ডো-মেসির না থাকা নিয়ে আগুনে ঘি ঢেলেছেন বর্ষসেরা পুরস্কার জয়ী মদ্রিদ৷ ক্রোট তারকা লিও ও রোনাল্ডোকে খোঁচা দিয়ে বলেন, ‘জিতলে এই পুরস্কারকে সম্মান জানানো উচিত, হারলেও কিন্তু সেই ভদ্রতা দেখানো উচিত৷

 

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension