প্রধান খবরবাংলাদেশ

বাংলাদেশে করোনায় ১ দিনে সর্বোচ্চ মৃত্যু ও আক্রান্ত

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ পিকটাইম চলছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। এই সময়ে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়বে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৮৮৭ জন এবং মারা গেছেন ১৪ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ৬৫৭ জনে পৌঁছাল। ২৪ ঘণ্টায় ৩৬টি ল্যাবে ৫ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা হয়। এ যাবত আক্রান্ত ও মৃতের সংখ্যা এটিই সর্বোচ্চ।

করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত বুলেটিনে রোববার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য দেন।

এক সপ্তাহ ধরে আক্রান্তের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেলেও শনিবার আক্রান্ত ব্যক্তি শনাক্ত আগের দিনের তুলনায় কিছুটা কম ছিল। এই দিন ৬৩৬ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়। কিন্তু মাত্র এক দিনের মাথায় আক্রান্ত ও মৃতের সংখ্যা বেড়ে যায়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের ৩৬টি ল্যাবে মোট ৫ হাজার ৬৩৮ নমুনা পরীক্ষা করা হয়েছে। মৃতদের ১৪ জনের মধ্যে পুরুষ ১০ জন এবং নারী ৪ জন।◉

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension