প্রধান খবরভারত

মহাজোটকে কড়া জবাব দিলেন নরেন্দ্র মোদী

রূপসী বাংলা কলকাতা ডেস্ক: গঙ্গা পারে যখন বিজেপি বিরোধী মহাজোট হুঙ্কার দিচ্ছে সেই সময় দমন গঙ্গা নদীর পারে পালটা আক্রমণ করলেন পদ্ম শিবিরের প্রধান মুখ নরেন্দ্র মোদী।

শনিবার কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে অবিজেপি রাজনৈতিক দলের নেতাদের নিয়ে সমাবেশ করে তৃণমূল কংগ্রেস। এই সমাবেশে অবিজেপি বহু রাজনৈতিক দলের শীর্ষ নেতা সহ হাজির ছিলেন একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীরা। ব্রিগেডের মঞ্চে সকল বক্তাদের মুখেই ছিল একটাই নাম, সবাই একযোগে আক্রমণ করেছেন একজন ব্যক্তিকে। যার নাম নরেন্দ্র মোদী। সবাই যখন তাঁকে আক্রমণ করছেন সেই সময়ে দেশ রক্ষায় তৈরি যুদ্ধ ট্যাংকে সওয়ার হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারামনও৷ সুরাতের অনুষ্ঠান সেরে প্রধানমন্ত্রী দাদর-নগর হাভেলির রাজধানী সিলবাসার উদ্দেশ্যে রওনা হন। সেখানেই অবিজেপি মহাজোটকে আক্রমণ করেন মোদী। বক্তব্যের শুরুতে তাঁর জামানার উন্নয়নের কথা বলেন মোদী। তাঁর কথায়, “গত পাঁচ বছরে ১.২৫কোটি টাকা খরচে ২৫ লক্ষ বাড়ি তৈরি করা হয়েছে।” এরপরেই মোদীর গলায় শোনা যায় আক্রমণের সুর। সরাসরি মহাজোটকে আক্রমণ করে তিনি বলেন, “এই জোট মোদীর বিরুদ্ধে নয়, মানুষের বিরুদ্ধে। যাদের নিজেদের মধ্যে মতের মিল নেই তারা নিজেদের স্বার্থে দর কষছে।”

এরপরেই তিনি বলেন, “দূর্নীতির বিরুদ্ধে আমার উদ্যোগে কিছু মানুষ ভয় পেয়েছে। এটা খুব স্বাভাবিক। মানুষকে লুঠতে পারছে বা বলে ওরা জোট করেছে। আর নাম দিয়েছে মহাজোট।”শেষ মুহূর্তে তীব্র কটাক্ষ করেছে বিজেপি বিরোধী মহাজোটকে। যদিও সমগ্র বক্তব্যে কোনও দল বা রাজনৈতিক নেতার নাম উল্লেখ করেননি মমতা। তিনি বলেছেন, “যখন গণতন্ত্রের গলা টিপে হত্যাকারীরা গণতন্ত্র বাঁচানোর কথা বলে তখন দেশের মুখ থেকে একটা কথা বেরিয়ে আসে, ‘বাহঃ কেয়া বাত।’”

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension