
সারমিন চৌধুরী
সাহিত্য আত্মার খোরাক মেটায়
মাথায় ঘুরপাক খাই ছন্দ।
বেলা অবেলায় লিখতে গিয়ে
কাজের সাথে হয় যে দ্বন্দ্ব।
নির্জনতায় মন শুধু ছুটে যায়
কোলাহলে মিলে না শব্দ।
ঘর সংসারে উদাসীনতা বড্ড
কাব্যের সাধনায় মন জব্দ।
নির্ঘুম রাত্রি কাটে লিখতে বসে
কবিতারা উঁকি দেয় মগজে।
কলমের কালি ফুরায় অর্ধেকে
অসমাপ্ত ছাপ রয় কাগজে।
কেউ বলে ভবঘুরে পাগলপাড়া
কথা বলি কবিতার ভাষায়।
সাহিত্যের রন্ধ্রে জীবন মিশেছে
সর্বসুখ পাই খুঁজে কবিতায়।



