
শ্যামল বণিক অঞ্জন
ভালোবাসা যখন অসময়ে স্বীকৃতি পায়
বেদনাগুলো যেন তখন আরো পুঞ্জিভূত হয়-
তীব্রভাবে খামচে ধরে হৃদপিণ্ডটা!
নীরবে রক্তক্ষরণ ঘটায় হৃদয়ের অভ্যন্তরে-
সীমাহীন হাহাকারে চারিদিকে নেমে আসে শূণ্যতা!
প্রবল ঝাঁকুনিতে কেঁপে উঠে সমস্ত অস্তিত্ব,
নতুন করে আবার প্রাণের সঞ্চনার হয় ছাইচাপা আগুনে।



