
মো. আসিফুর রহমান
যুগের পর যুগ গড়িয়ে গেল, কেউ কথা রাখেনি,
প্রতিশ্রুতির ধারালো তীরে, হৃদয় ব্যথায় ডুবেনি।
মনের কোণে ছিল স্বপ্ন, রঙিন ফুলের হাসি,
ধোঁয়ার মতো মিলিয়ে গেল, ছড়িয়ে গেল রাশি।
কথার দাম উড়ে গেছে, ভাঙা বিশ্বাসের ঘর,
আলোর আশা ম্লান হয়ে, ডুবেছে অন্ধকার।
বলেছিলে, থাকবে পাশে, হাত ধরে চিরদিন,
কিন্তু পথে একা রইলাম, মন কাঁদে নিশিদিন।
কথার বাঁধন ছিঁড়ে গেল, স্বপ্ন হলো ধোঁয়া,
যুগের ঝড়ে ভেসে গেল, কথার মিলের নেই ছোঁয়া।
বিপদে পাশে থাকবে, দিয়েছিলে প্রতিশ্রুতি,
সময়ের ঝড়ে হারিয়ে গেল, মিলে না সেই অনুভূতি।
তবু মনের কোণে জাগে, একটু আশার আলো,
কেউ হয়তো ফিরে আসবে, কথার দামের ভালো।
হৃদয় আজও অপেক্ষায়, রাঙাবে নতুন দিন,
কথার রঙে জাগিয়ে দেবে, ভালোবাসার ঋণ।



