আন্তর্জাতিকপ্রধান খবর

অবশেষে জনসম্মুখে যুবরাজ মোহাম্মাদ বিন সালমান

রূপসী বাংলা ডেস্ক:নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছবি প্রকাশ করেছে সৌদি রাজপরিবার। বুধবার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) কয়েকটি ছবি প্রকাশ করে জানায়, মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান।ছবিতে দেখা যাচ্ছে, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের পাশে মন্ত্রিসভার বৈঠকে অন্যদের সাথে রয়েছেন বিন সালমানও। রাজপরিবার বলছে এটি গতকাল মঙ্গলবারের ছবি।

উল্লেখ্য, গত ২১ এপ্রিল সৌদি রাজপ্রাসাদ এলাকায় ব্যাপক গোলাগুলির আওয়াজ শোনা যায়। কর্তৃপক্ষ জানায়, একটি খেলনা ড্রোন ভূপাতিত করতে গিয়ে এ ঘটনা ঘটে।কিন্তু ওই ঘটনার পর গত এক মাসে মোহাম্মদ বিন সালমানকে প্রকাশ্যে দেখা যায়নি। এতে ইরান ও রাশিয়ার বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে নানা গুজব ছড়াতে থাকে। কোনও কোনও খবরে দাবি করা হয়, গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছেন যুবরাজ।এছাড়া যুবরাজ জনসম্মুখে না আসায় অনেকেই সন্দেহের মধ্যে ছিলেন। তবে বুধবার ছবি প্রকাশ করলেও গত এক মাস মোহাম্মদ বিন সালমান কোথায় কী অবস্থায় ছিলেন সে বিষয়ে কিছু বলা হয়নি।এসএম

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension