প্রবাস

আন্তর্জাতিক অভিবাসন দিবসে স্পেনে বিক্ষোভ

স্পেনে অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণের দাবিতে বিশাল র‍্যালি ও বিক্ষোভ করেছেন দেশটিতে বসবাসকারী অভিবাসীরা।

গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় আন্তর্জাতিক অভিবাসন দিবস উপলক্ষে স্পেনে অভিবাসীদের অধিকার ও সুরক্ষা নিয়ে কাজ করা বাংলাদেশি মানবাধিকার সংগঠন ভাল্লিয়েন্তে বাংলাসহ ১৪টি সংগঠন সম্মিলিতভাবে পূর্বের ঘোষণা অনুযায়ী এ আন্দোলনের ডাক দেয়।

স্পেনের বিভিন্ন শ্রমিক ও মানবাধিকার সংগঠনের আমন্ত্রণে বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভালিয়েন্তে বাংলার তত্ত্বাবধানে ৯ দফা দাবী সম্বলিত ব্যানার নিয়ে প্রবাসী বাংলাদেশিরা এতে অংশগ্রহণ করেন।

র‍্যালি লিটি রাজধানী মাদ্রিদের লাভাপিয়েস, লেগাছপি, সান্তা মারিয়া হয়ে রাজধানীর প্রাণকেন্দ্র জিরো পয়েন্ট খ্যাত এক সমাবেশের মাধ্যমে শেষ হয়।

দাবীগুলো হলে- অনিয়মিত অভিবাসীদের নিয়মিতকরণ, পুলিশি হয়রানি ও বর্ণবাদী বিদেশিদের ওপর নির্যাতন ও জুলুম বন্ধ, সবার জন্য দোভাষী উন্মুক্ত করা, গৃহকর্মীদের সমান শ্রম অধিকার প্রদান, কর্মসংস্থান সৃষ্টি, চিতা (appyenment) উন্মুক্ত করা, কাজের কন্টাক্ট ছাড়া রেসিডেন্স কার্ড প্রদান, কৃষিকাজে নিয়েজিত অবৈধ প্রবাসীদের জন্য বিনা শর্তে বৈধকরণ, ইউরোপিয় ইউনিয়নের ডাবলিন চুক্তি বাতিল করে আশ্রয় প্রত্যাখ্যান অভিবাসীদের আশ্রয় প্রদান করা।

স্প্যানিশ মানবাধিকার সংগঠন রেড সলিরিদাদের আকখিদা নিলেসের উপস্থাপনায় বক্তব্য দেন- রেড ইন্টার লাভাপিয়েসের সভাপতি মারিয়া খসে তররেস পেরেজ পেপা, সেন্দাদে কুইদাদের কার্লুস মাইতে,তাবাকারোলা কার্লুস, বাংলাদেশি মানবাধিকার সংগঠন অ্যাসোসিয়েশন দে ভাল্লিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী, আফরোজা রহমান, শাওন আহমেদ, মো. জুলহাস, আলামীন পালোয়ানসহ বিভিন্ন সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা।

সমাবেশে স্প্যানিশ, বাংলাদেশি, মরক্কো, আফ্রিকান, সেনেগালসহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিক-জনতা অংশ নেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension