
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি শাহ্ জে চৌধুরীর লেখা একটি নতুন গান ‘সেভেন্টি থার্ড স্ট্রিট’ ইউটিউবে মুক্তি পেয়েছে। গানটিতে প্রাধান্য পেয়েছে স্মৃতিকাতরতা, পুরনো দিন, হারিয়ে যাওয়া বন্ধু, স্বজন, ফেলে আসা সোনালী দিন আহাজারি।
প্রবাস জীবনের সুখ, দুঃখ, স্মৃতি আর টান। গানে কণ্ঠ দিয়েছেন ও সুর করেছেন সুমন কল্যাণ।
‘সেভেন্টি থার্ড স্ট্রিট’ নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি সড়ক। বর্তমানে সড়কটি ‘বাংলাদেশ স্ট্রিট’ নামে পরিচিত।
তিন বছর আগে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসের দিন সড়কটির ‘বাংলাদেশ স্ট্রিট’ নামকরণ করা হয়।
নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে সেভেন্টি থার্ড স্ট্রিটে মূলত প্রবাসী বাংলাদেশিদের অবস্থান। এখানে রয়েছে রেস্টুরেন্ট, ফার্মেসি এবং সংবাদপত্র কার্যালয়সহ প্রবাসী বাংলাদেশিদের নানান ব্যবসা প্রতিষ্ঠান। গানের রচয়িতা শাহ্ জে চৌধুরীর কর্মকাণ্ড ও ব্যস্ততাও সেভেন্টি থার্ড স্ট্রিটকে ঘিরেই।



