প্রবাস

নিউ জার্সিতে চট্টগ্রাম সমিতির বনভোজন

সুব্রত চৌধুরী

প্রবাসে বাংলা সংস্কৃতির আবহ ধরে রাখতে ও পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে নিউ জার্সিতে অনুষ্ঠিত হলো বনভোজন। ২৯ জুলাই, বুধবার “চট্টগ্রাম সমিতি নিউ জার্সি”র উদ্যোগে আয়োজিত এই প্রাণবন্ত বনভোজন পরিনত হয় প্রবাসী বাঙালিদের মিলনমেলায়। (

শহরের কোলাহল, ব্যস্ততা আর কংক্রিটের দেয়ালের গণ্ডি পেরিয়ে কেপ মে কাউন্টি পার্কে প্রবাসী বাংলাদেশিরা দিনটি কাটিয়েছেন হাসি, গল্প, গান ও মিলনমেলার মধ্য দিয়ে।

অনুকূল আবহাওয়ায় প্রবাসী বাংলাদেশি,তাদের পরিবার-পরিজন ও কমিউনিটির বিশিষ্টজনেরা অংশ নেন এই বনভোজনে। সকালের নরম রোদ, দুপুরের উষ্ণতা আর বিকেলের স্নিগ্ধতায় দিনটি হয়ে ওঠে স্মরণীয়।

এই বনভোজনে বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল শিশু,পুরুষ ও নারীদের জন্য বিভিন্ন ধরনের খেলাধুলা ।

পাশাপাশি পরিবেশন করা হয় নানা ধরনের ঐতিহ্যবাহী দেশীয় খাবার, যা উপস্থিত সবার মধ্যে উৎসবের আমেজ সৃষ্টি করে।
দুপুরের খাবার শেষে শুরু হয় অংশগ্রহণকারীদের জন্য খেলাধুলা ও বিনোদনমূলক আয়োজন। এছাড়া প্রবাসী চট্টগ্রামের কৃতি শিক্ষার্থীদের সন্মাননা প্রদান করা হয় ।

বনভোজনে সংগীত পরিবেশন করে সবাইকে মাতিয়ে রাখেন জলি দাশ, নীলাদ্রি চৌধুরী , জয়ন্ত সিনহা ও স্বপন দাশ।

ছোটদের দৌড় প্রতিযোগিতা থেকে শুরু করে নারীদের বালিশ খেলা সব আয়োজনেই ছিল প্রাণের ছোঁয়া। বনভোজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আবদুর রফিক,মনজুরুল হক, নূর মোহাম্মাদ, বিপ্লব দাশ, মো. কবির প্রমুখ ।

অতিথিরা প্রবাসে এ ধরনের মিলনমেলার আয়োজনের প্রশংসা করে বলেন, এমন উদ্যোগ প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে অব্যাহত রাখার আহ্বান জানান তারা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension