
স্বর্ণা তালুকদার
আষাঢ় মাসের পূর্ণিমা রাত
আকাশ ভরা জোছনা,
মহর্ষি বেদব্যাস গুরুদেবের চরণে আজ
প্রণাম জানাই মোরা।
গুরু বিনে জ্ঞান নাই
অন্ধকারে ডুবে যাই,
গুরুর জ্ঞান ধরলে পরে।
আলোর পথটি পাই।
শিক্ষক, মা-বাবা, গুরুজন
সবার তরে শ্রদ্ধা প্রীতি
আজ মহর্ষি বিদ্যাবোষের জন্মতীাথি
বিদ্যার আলোয় জীবন বিথী
গুরু পূর্ণিমার এই পবিত্র দিনে
শান্তি আসুক আশা থাকুক মনে
শ্রদ্ধা জ্ঞাপন করি গুরুচরনে
সুখ আর শান্তি আসুক সবার জীবনে।



