
লুৎফুর রহমান চৌধুরী
জীবনে অনেক কিছু আসে আবার চলে ও যায়
ভালো-মন্দের হিসাবটুকু–
সঠিকভাবে কষে দেখা হয় না
বাংলাকে লিখতে গিয়ে কলমের বুক কেঁপে ওঠে
কোথা থেকে শুরু করবো অসুস্থ বাংলার কথা!
তবুও অনেক বাধা অতিক্রম করে লিখতে হচ্ছে,
খেলা নিয়ে সবাই বিভিন্ন দলে পক্ষ নিতে পারেন
সবার সেই অধিকার আছে তাই!
কিন্তু লেখা নিয়ে নিজের জীবন দেওয়া কি ঠিক,
তাও বিশ্বের খেলোয়াড়দের খেলার জন্য?
এদিকে অন্য খেলায় মেতে ওঠে সুশীল সমাজ
নিজেকে ভাবে একজন দক্ষ খেলোয়াড় হিসাবে
বলের মতো ছুঁড়ে দেয় মা বাবাকে বৃদ্ধাশ্রমে,
ফাঁকা মাঠে গোল দিয়ে যায় লোক চক্ষুর আড়ালে!
কাপুরুষের দল ঘৃণা হয় তোদের কাজ কর্ম দেখে।
লজ্জা লাগে বলতে আমি অসুস্থ বাংলার সন্তান,
দাবা ঘরের রাজা, মন্ত্রী ও রাণী ওদের কাছে
প্রজা হয়ে ওঠে হাতের পুতুল–
ওরা বেঁচে যায়, মৃত্যুর দুয়ারে দাঁড় করিয়ে দেয়
অসহায় নিরহ সরল প্রজাদের,
প্রজাদের একেকটি লাশের মূল্য দাঁড়ায়,
এক থেকে দুই লক্ষ টাকা!
প্রজাদের রক্তে সাজে রাজা মন্ত্রীদের চার দেয়াল
প্রজাদের মা বাবার মনের দেয়াল ভাসে
বুক ভাঙা চোখের জলে,
সময় থাকলে ভালো মন্দের হিসাব কষে নিন
কারো জন্য প্রাণ দেওয়ার আগে একটু ভাবুন।



