
আনজানা ডালিয়া
আমার নিঃসঙ্গতায় আমি
জানলার ওপাড়ের টুনটুনি সাথে প্রেম করছি।
ঝিঙ্গে ফুলের সাথে সই পাতিয়েছি,
উঠোনের কোণে শিউলি গাছের সাথে কথা বলি,
দেয়ালে ঘুরে বেড়ানো টিকটিকির সাথে ভাব।
কুয়াশা ঢাকা চাঁদের সাথে হয়েছে প্রেম।
জানালায় উঁকি মারা সিদকে চোরটার উপরও মায়া জন্মেছে।
এসব মিলিয়েই আমার সংসার।



