প্রধান খবরবাংলাদেশ
আলিবাবার পাঠানো ৩ লাখ মাস্ক ঢাকায় পৌঁছেছে
করোনাভাইরাস পরীক্ষার জন্য চীন থেকে গত শুক্রবার আসে ৩০ হাজার কিট। এই কীট অনুদান হিসেবে দিয়েছে চীনের অনলাইন বিপণন প্রতিষ্ঠান আলিবাবা ও জ্যাক মা ফাউন্ডেশন।
এবার বাংলাদেশে এসেছে আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা’র পাঠানো ৩ লাখ মাস্ক।
আজ রবিবার বিকেল ৩টার দিক এ সব পণ্য হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় বলে জানিয়েছে ঢাকার চায়না দূতাবাস।
বাংলাদেশে করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পরে নিজের ভেরিফাইড টুইটার একাউন্টে জ্যাক মা বাংলাদেশসহ কয়েকটি দেশে মাস্ক, টেস্ট কিট আর নিরাপত্তা পোশাক অনুদান দেয়ার ঘোষণা দেন।
জ্যাক মা লেখেন, তারা ১৮ লাখ মাস্ক, দুই লাখ ১০ হাজার টেস্ট কিট, ৩৬ হাজার নিরাপত্তামূলক পোশাক দেব। সেই সঙ্গে ভেন্টিলেটর এবং থার্মোমিটারও দেয়া হবে।
বাংলাদেশের পাশাপাশি এসব সরঞ্জাম পাবে আফগানিস্তান, কম্বোডিয়া, লাওস, মালদ্বীপ, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ♦



