আন্তর্জাতিক

ইউক্রেনকে ১০০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দেবে কাতার

কাতার স্বাস্থ্য, শিক্ষা এবং স্থলমাইন অপসারণে সহায়তা করার জন্য ইউক্রেনকে ১০০ মিলিয়ন ডলার মানবিক সহায়তা দেবে। ২৮ জুলাই, শুক্রবার ইউক্রেনীয় প্রধানমন্ত্রী ডেনিশ স্মিহাল কাতারি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এই কথা বলেছেন। খবর রয়টার্স।

এর আগে কাতার ঘোষণা করেছিল, প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি বর্তমানে ইউক্রেন সফরে আছেন। আল থানি কাতারের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্বও পালন করছেন।

এক যৌথ সংবাদ সম্মেলনে স্মিহাল বলেছেন, ‘এই অর্থ স্বাস্থ্য ও শিক্ষা খাতে পুনর্গঠন, মাইন অপসারণ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সামাজিক ও মানবিক প্রকল্পের জন্য ব্যবহার করা হবে।’

ইউক্রেনীয় প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, তারা ইউক্রেনের শান্তি ফর্মুলা নিয়ে আলোচনা করেছেন। এটি একটি ১০ দফা শান্তি পরিকল্পনা যা পারমাণবিক, জ্বালানি, খাদ্য নিরাপত্তা, সীমান্ত পুনরুদ্ধার এবং অন্যান্য বিষয়ে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানায়।

তিনি রাশিয়ার আক্রমণের পর থেকে রাশিয়ায় নেওয়া হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে প্রত্যাবাসনের প্রচেষ্টায় মধ্যস্থতা করার জন্য কাতারকে ধন্যবাদ জানান।

রাশিয়া জানিয়েছে, তারা সংঘাতপূর্ণ অঞ্চলে পরিত্যক্ত অনাথ শিশুদের রক্ষা করতে চায়। এজন্য তাদের মস্কো নিয়ে যাওয়া হয়েছে। তবে ইউক্রেনের দাবি, ইউক্রেনীয় শিশুদের অবৈধভাবে মস্কোতে নিয়ে যাওয়া হয়েছে। অপরদিকে যুক্তরাষ্ট্রও বলেছে, হাজার হাজার শিশুকে জোরপূর্বক তাদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে কাতারের প্রধানমন্ত্রী বলেছেন, তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা করবেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension