যুক্তরাষ্ট্র

ইরানে হামলার ব্যাপারে আমার তাড়াহুড়ো নেই: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ওপর নতুন করে আক্রমণ শুরু করার ব্যাপারে তার কোনো তাড়াহুড়ো নেই। কারণ যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই ইরানের সামরিক শক্তি ও পারমাণবিক কর্মসূচিকে প্রায় ধ্বংস করে ফেলেছে। শনিবার রাতে ফ্লোরিডায় নিজের বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইরানের সামরিক শক্তির বড় একটি অংশকে ধ্বংস করে দিয়েছে, তবে এখনো এক বা দুটি লক্ষ্যবস্তুর বিষয়ে ব্যবস্থা নেওয়া বাকি রয়েছে।

এদিকে, তেহরান সতর্ক করে বলেছে, তাদের ওপর হামলা চালানো হলে তারা এর প্রতিশোধ নেবে।

ট্রাম্প জানিয়েছেন, ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা ‘ভালোভাবেই চলছে, তবে আপনারা তো জানেনই যে তারা খুব একটা নির্ভরযোগ্য নয়।’

রিপাবলিকান এই প্রেসিডেন্ট জানান, নতুন করে আক্রমণ চালানোর জন্য যুক্তরাষ্ট্র তাড়াহুড়ো করছে না, কারণ তারা ইতিমধ্যেই ইরানের সামরিক শক্তি ও পারমাণবিক কর্মসূচিকে প্রায় ধ্বংস করে ফেলেছে।

তিনি বলেন, “আমরা তাদের পারমাণবিক সক্ষমতাকে অকার্যকর করে দিয়েছি। এখনো হয়তো এক বা দুটি স্থাপনার বিষয়ে ব্যবস্থা নেওয়া বাকি আছে, তবে আমরা ১০ মিনিটেই তা করতে পারি।”

তিনি আরো বলেন, “আপনারা হয়তো পিক্যাক্স মাউন্টেন-এর কথা জানেন, সেটি নিয়েও ব্যবস্থা নিতে হবে। আমরা খুব দ্রুতই এসব সম্পন্ন করতে পারি।”

শনিবার এর আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছিলেন, ইরানের ওপর নতুন করে হামলা চালানোর বিষয়ে ট্রাম্প এখনো কোনো সিদ্ধান্ত নেননি এবং যুক্তরাষ্ট্র কূটনৈতিক সমাধানের পথ খোলা রাখতে আগ্রহী।

ইরানের সর্বোচ্চ নেতা শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নতুন করে আক্রমণ না চালানোর বিষয়ে সতর্ক করেছেন। উভয় দেশেই গুরুত্বপূর্ণ নির্বাচনের পর আবারো হামলা শুরু হতে পারে—এমন হুমকির প্রেক্ষাপটে তিনি এই সতর্কবার্তা দেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension