প্রধান খবরবাংলাদেশ

ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১১ বছরের এক মাদরাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসার শিক্ষক মাহাদি হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৭ মার্চ ) সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন হাসনাবাদ সেন্ট্রালগলি তাহযীবুল উম্মাহ হাফেজিয়া মাদরাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিদ্যুৎ সাশ্রয়ে রাত ১১টা থেকে সকাল ৭টা সেচ পাম্প চালানোর অনুরোধবিদ্যুৎ সাশ্রয়ে রাত ১১টা থেকে সকাল ৭টা সেচ পাম্প চালানোর অনুরোধ
ভুক্তভোগীর বাবা জানান, তার ছেলেকে গত বছর হাসনাবাদ এলাকার তাহযীবুল উম্মাহ হাফেজিয়া মাদরাসায় ভর্তি করেন। মাদরাসা পরিচালক মাহাদি হাসান ছেলেটিকে গত ফেব্রুয়ারি মাস থেকে বেশ কয়েকবার বলাৎকার করে আসছিলেন। অসুস্থ হয়ে গেলে ওষুধ খাইয়ে সুস্থ করতেন এবং মারধরের ভয়-ভীতি দেখিয়ে চুপ রাখতেন। টিকতে না পেরে ছেলেটি তার মাকে গত বুধবার দিবাগত রাতে ফোন করে নির্যাতনের ব্যাপারে জানান। পরবর্তীতে পরিবারের লোকেরা তাকে অসুস্থ অবস্থায় মাদরাসা থেকে নিয়ে গিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) ভর্তি করে। সেখানে চিকিৎসা শেষে থানায় অভিযোগ দায়ের করে।

গ্রেপ্তার মাহাদি হাসান মাদারীপুরের চর মাগুরিয়া পাকদি বাসস্ট্যান্ড এলাকার আব্দুর রাজ্জাক হাওলাদার ছেলে। তিনি বর্তমানে হাসনাবাদ হাউজিং এলাকায় ভাড়ায় বসবাস করেন এবং স্থানীয় তাহযীবুল উম্মাহ হাফেজিয়া মাদরাসার পরিচালক।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাজহারুল ইসলাম জানান, হাসপাতালে কাগজপত্র নিয়ে থানায় এসে ছেলেটির পিতার অভিযোগের প্রেক্ষিতে মামলা দায়ের করে মাদরাসার পরিচালক মাহাদি হাসানকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension