
বগুড়ার শেরপুরে ফসলি মাঠে কাজ করতে গিয়ে আব্দুস সালাম নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।
বুধবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার সুঘাট ইউনিয়নের জোড়গাছা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সালাম ওই গ্রামের আব্দুস সোবাহানের ছেলে।
সুঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান জিন্নাহ জানান, প্রচণ্ড গরমের মধ্যেই সে বাড়ির পাশে জমিতে ঘাস পরিষ্কারের কাজ করছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে জমিতেই তিনি মারা যান। পরে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।



