আন্তর্জাতিকপ্রধান খবর

জার্মানে করোনার প্রকোপে দেশের অর্থনীতির দুশ্চিন্তায় মন্ত্রীর আত্মহত্যা

করোনা আতঙ্কের মধ্যে জার্মানিতে রেললাইন থেকে এক মন্ত্রীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে।
 
তিনি দেশটির হেজে প্রদেশের অর্থমন্ত্রী ছিলেন। সাম্প্রতিক করোনাভাইরাস সংকট নিয়ে উদ্বেগের জেরেই থমাস শয়েফার নামের ওই মন্ত্রী আত্মঘাতী হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
 
শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোশাইম শহরে রেললাইনের ওপর থেকে শয়েফারের মরদেহ উদ্ধার করা হয়।
 
উইসবাডেন প্রসিকিউশন অফিস জানিয়েছে, তাদের বিশ্বাস শয়েফার আত্মহত্যা করেছেন। ট্রেনে কাটা পড়ে গোটা দেহ ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় প্রথমে তাকে শনাক্ত করা যাচ্ছিল না।
 
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, করোনার প্রকোপ থেকে দেশের অর্থনীতিকে কীভাবে বাঁচাবেন তা নিয়ে বেশ কিছুদিন থেকেই দুশ্চিন্তায় ভুগছিলেন ৫৪ বছর বয়সী এই মন্ত্রী।
 
পরিস্থিতি মোকাবিলায় আর্থিক সহায়তা নিয়ে সম্প্রতি বিবৃতিও দিয়েছিলেন তিনি।
 
এদিকে, অর্থমন্ত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন হেজে প্রদেশের প্রধান ভকার বফিয়ার।
 
রেকর্ড করা এক বিবৃতিতে তিনি বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। এখনও বিশ্বাস করতে পারছি না। আমরা শোকাহত।
 
এদিকে ইউরোপের অন্য দেশগুলোর মতো জার্মানিতেও দ্রুত বাড়ছে করোনার সংক্রমণ।
 
দেশটিতে এপর্যন্ত অন্তত ৫৪ হাজার ২৪৭ জনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে, মারা গেছেন ৪৫৫ জন।
 
গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৫৫২ জন, মৃত্যু হয়েছে ২২ জনের।
 
আক্রান্তদের মধ্যে অন্তত ৮ হাজার ৪৮১ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। ♦
 
 
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension