আঞ্চলিক

নরসিংদী রায়পুরায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ

নরসিংদীর রায়পুরায় স্থানীয় সংসদ সদস্য, সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজুর ঐচ্ছিক তহবিল থেকে ৮৯ জনের মাঝে চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার রাজিউদ্দিন আহমেদ রাজু অডিটোরিয়ামে সংসদ সদস্য উপস্থিত থেকে এসব চেক বিতরণ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর হোসেন, উপজেলা চেয়ারম্যান ফোরামের সভাপতি আল-আমিন ভূঞা মাসুদ, সাধারণ সম্পাদক রিয়াজ মোর্শেদ খান রাসেলসহ স্থানীয় জনপ্রতিনিধি দলীয় নেতাকর্মী ও সুবিধাভোগী নারী-পুরুষ।

উল্ল্যেখ্য, নরসিংদী ৫ (রায়পুরা) আসনের সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু ঐচ্ছিক তহবিল থেকে ৮৯ জন অস্বচ্ছল সুবিধাভোগীদের মাঝে ৪ লক্ষ ৭০ হাজার টাকার চেক বিতরণ করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension