আন্তর্জাতিক

নাইজেরিয়ায় নৌকাডুবি, নিহত ১০ ও নিখোঁজ ৬০

নাইজেরিয়ার দক্ষিণপূর্বাঞ্চলের অ্যানামব্রা রাজ্যে একটি নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ১০ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ৬০ জন। আজ রবিবার দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।

দেশটির জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার আঞ্চলিক সমন্বয়ক থিকম্যান তানিমু বলেছেন, প্রবল স্রোতে নৌকাটি ৮৫ জন যাত্রী নিয়ে ডুবে গেছে।

অ্যানামব্রা রাজ্যের গভর্নর চুকউমা চার্লস সোলুডো এক বিবৃতিতে জানিয়েছেন, এ ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে অ্যানামব্রা রাজ্যের জরুরি ব্যবস্থাপনা সংস্থার প্রধান বলেছেন, শনিবার সন্ধ্যা পর্যন্ত ১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় শুক্রবার বেলা ১১টা থেকে দুপুরের মধ্যে নৌকাডুবির ঘটনাটি ঘটেছে বলেও জানিয়েছে সংস্থাটি।

ওই এলাকার বাসিন্দা এবং স্থানীয় সরকারের সাবেক নেতা আফাম ওজিন জানিয়েছেন, নৌকাটির ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে সেটি চালু হলেও কিছুক্ষণ পরেই নৌকাটি ঢেউয়ের কবলে পড়ে।

ওজিন বলেন, ‘নৌকাটি স্থানীয়ভাবে তৈরি করা হয়েছিল। এটি শতাধিক মানুষ নিতে পারে। দুর্ভাগ্যবশত এর ইঞ্জিন বিকল হয়ে পড়ে এবং ডুবে যায়। ‘

নাইজেরিয়ার সেনাবাহিনীর একটি সামরিক দুর্যোগ প্রতিক্রিয়া দল অনুসন্ধান প্রচেষ্টায় সহায়তা করছে বলে জানিয়েছেন থিকম্যান তানিমু।

চলতি বছর নাইজেরিয়ার ৩৬টি রাজ্যের মধ্যে অ্যানামব্রাসহ ২৯টিই বন্যার সাক্ষী হয়েছে। বন্যার পানিতে সেখানকার বাড়িঘর, ফসল ও রাস্তা ভেশে গেছে। অন্তত পাঁচ লাখ মানুষ এতে ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্স।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension